• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • নেত্রকোনা
  • দুর্গাপুর

ডিবি পুলিশের পরিচয়ে চাচার বাসায় ভাতিজার ডাকাতি

দেশ টিভি ডেস্ক
  ১৯ জুলাই ২০২৬, ১৫:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
দেশ টিভি
দেশ টিভি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ডিবি পুলিশের পরিচয়ে এক বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর এক ভাতিজা ডাকাতির মূল পরিকল্পনাকারী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে দাবি করেছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে সিদ্দিকুর রহমান ওয়াদুদের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজ কুমার (২৬), জামালপুরের ইসলামপুর উপজেলার আব্দুল হামিদ (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহীন আলম (৩৮)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে ছয় সদস্যের একটি দল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা মাদক ও জাল টাকার ব্যবসার অভিযোগের কথা বলে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে ঘর থেকে প্রায় তিন লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, জামাকাপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যায়।

ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গ্রামবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার শিধলী এলাকা থেকে তিনজনকে আটক করে।

ভুক্তভোগী পরিবারের সদস্য নূর জাহান বেগম দাবি করেন, তাঁর দেবরের ছেলে ডাকাত দলের সঙ্গে ছিল। তাঁর ভাষ্য, তিনি ঘরের ভেতরে প্রবেশ না করলেও পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়েছেন।

ভুক্তভোগী পাভেল মিয়া বলেন, তাকে ও তাঁর বাবাকে একসঙ্গে বেঁধে রাখা হয়েছিল। তাঁর মা ও স্ত্রীকে অন্য একটি কক্ষে আটকে রেখে ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। তাঁর দাবি, ঘরে ঢুকেই ডাকাতরা নিজেদের ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিয়েছিল।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, লুট হওয়া একটি মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাঁর দাবি, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীর এক ভাতিজাকে ডাকাতির মূল পরিকল্পনাকারী হিসেবে জানা গেছে। তিনি আরও বলেন, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এমএম/

  • চাচা-ভাতিজা
  • ডাকাতি
  • নেত্রকোনা
এ সম্পর্কিত আরও খবর
কেন্দুয়ায় চুরির অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু
কেন্দুয়ায় চুরির অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু
রাজাপুরে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
রাজাপুরে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
নেত্রকোনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
নেত্রকোনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
‘দেশসেরা’ সাদিয়াকে পুরস্কৃত করলেন এমপি রফিক হিলালী
‘দেশসেরা’ সাদিয়াকে পুরস্কৃত করলেন এমপি রফিক হিলালী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।